ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার এলাকার টিকে ভবনের সামনের ফুটপাত থেকে বুধবার সকালে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি 'জর্দ্দার কৌটা' সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তা উদ্ধার করে পানিতে ডুবিয়ে নিস্ক্রিয় করার ব্যবস্থা নেয়।
পুলিশ কর্মকর্তা বলেন, "বস্তুটি ককটেল বলে ধারণা করা হচ্ছে।"
কে বা কারা বোমাটি সেখনে ফেলে রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলএইচ/জেকে/১৫২০ ঘ.
bdnews24