২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিল যোগাযোগ মন্ত্রণালয়

অধীনস্থ সংস্থা ও দপ্তরগুলোতে দুর্নীতি বন্ধে অভ্যন্তরীণভাবে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে এক বৈঠকে মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদ এ প্রতিশ্র"তি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধীনস্থ সংস্থা ও দপ্তরগুলোতে দুর্নীতি বন্ধে অভ্যন্তরীণভাবে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে এক বৈঠকে মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদ এ প্রতিশ্র"তি দেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সচিবের প্রতিশ্র"তিকে স্বাগত জানিয়ে বলেন, "সাহসী এ উদ্যোগে আমরা মুগ্ধ। তার এ প্রতিশ্র"তি ভবিষ্যতে আমাদের কাছে মডেল হিসেবে গণ্য হবে।" হাসান মশহুদ সাংবাদিকদের বলেন, "অন্য সব মন্ত্রণালয়, সংস্থা ও দপ্তরেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে আমরা আশা কছি। " তিনি বলেন, "প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থাকেই ভেতর থেকে এমন উদ্যোগ নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ই যদি অভ্যন্তরীণ দুর্নীতি রোধে এমন ব্যবস্থা নেয়, তবে দুর্নীতি রোধ অনেক সহজ হবে।" অতীতের দুর্নীতি চাপা পড়বে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে হাসান মশহুদ বলেন, "অতীতের দুর্নীতিগুলো হারিয়ে যাবে না। এসবের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে, কারণ এগুলো চলমান প্রক্রিয়া।" সচিব ইকবাল মাহমুদ বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর মধ্যে রেলওয়ের অভ্যন্তরীণ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া রেলের তেল চুরির ঘটনাও রয়েছে। এসব তদন্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।" তিনি বলেন, "প্রথমে অন্তত একটি খাতে দুর্নীতির চিত্র চিহ্নিত করা হবে। পরে পর্যায়ক্রমে সব খাতেই দুর্নীতি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।" সচিব জানান, যোগাযোগ মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর দুর্নীতি চিহ্নিত করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই তা প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ায়ায় কোনও সেল খোলা হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে ইকবাল মাহমুদ জানান, এ জন্য আপাতত একটি পাইলট স্কিম চালু করা হচ্ছে। প্রয়োজনে সেলও গঠন করা হতে পারে। তিনি বলেন, "আমরা পরিবর্তন আনতে চাই। একটা সময় দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল, অনেকে মনে করেছিল তাদের কিছুই হবে না। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, দুর্নীতি করে পার পেয়ে যাওয়া সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১৫ ঘ.