কিশোরগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামে বুধবার ভোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতের নাম বাদল মিয়া (৩০)। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারের পর বাদলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ সদস্যরা কর্শাকড়িয়াইল গ্রামে নাকডোরা রেল সেতুর কাছে পৌঁছালে বাদলের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।"
দুই পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে বাদল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। এ পর্যায়ে বাদলের সহযোগীরা পালিয়ে যায়।
'বন্দুকযুদ্ধে' পুলিমের তিন কনস্টেবল গিয়াসউদ্দিন, তাপস ও মুরাদ আহত হন বলে ওসি তপন জানান। তাদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুইটি রিভলবার, দুইটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা তপন বলেন, বাদল নিজস্ব বাহিনী গড়ে তুলে গত দুই বছর ধরে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
মানবাধিকার সংগঠন অধিকার এর এক পরিসংখ্যানে স
bdnews24