ঝিনাইদহ নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ শহরের পাগলা কালাই মোড় থেকে শুক্রবার রাত ৭টার দিকে তিনটি হাত বোমাসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহীন সদর উপজেলার দহিঝুড়ি গ্রামের আবদার আলীর ছেলে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি'র (জনযুদ্ধ) ক্যাডার বলে দাবি করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শাহীন শহরে কোন অপরাধ ঘটানোর জন্য এসেছিল বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24