২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের সভায় আইন সচিবের পদত্যাগ দাবি

আইন মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবি উঠেছে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 09:07 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবি উঠেছে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায়। শুক্রবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল মিলনায়তনে সংগঠনের বর্ধিত সভা শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত সভা চলছিল। সভায় বিচারকরা আইন মন্ত্রণালয়ের পদগুলোতে বিচার ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং খুলনার জেলা জজ মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভায় অধিকাংশ বক্তা আইন সচিবের পদত্যাগ দাবি করেছেন। রোববারের মধ্যে সরকার এ দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।" তবে অ্যাসোসিয়েশন সভা শেষে বিকালে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে বিচারকরা জানান। বিচারকরা আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হেদায়েত উল্লাহ আল মামুন এবং আইন মন্ত্রণারয়ের যুগ্ম সচিব পদে হুমায়ুন কবির খানকে প্রত্যাহার করে নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.