২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পাটের গুদামে আগুন: সন্দেহ করা হচ্ছে ব্যবসায়ীদের

বাজারে দাম কমে যাওয়ায় গোপালগঞ্জে ব্যবসায়ীরাই নিজেদের পাটের গুদামে আগুন ধরিয়ে দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। বীমার টাকা পেয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন- এ আশায় তারা এ অপকর্ম করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

গোপালগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজারে দাম কমে যাওয়ায় গোপালগঞ্জে ব্যবসায়ীরাই নিজেদের পাটের গুদামে আগুন ধরিয়ে দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। বীমার টাকা পেয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন- এ আশায় তারা এ অপকর্ম করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক। তিনি বলেন, "একের পর এক পাটের গুদামে আগুন লাগার ঘটনায় সন্দেহের জন্ম দিয়েছে। বীমার টাকা পাওয়ার জন্য আগুন লাগানো হয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।" বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি ফায়ার সার্ভিসের গোয়েন্দারাও বিষয়টি তদন্ত করছেন বলে আজিজুল হক জানান। তবে কাশিয়ানীর মাজরা বাজারের পাট গুদামের মালিক আলিয়ার শেখ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার দোকানটি একটি ব্যস্ত বাজারের মধ্যে। ওখানে আরো অনেকের দোকানপাট আছে। তাছাড়া নিজের গুদামে আগুন দেওয়ার প্রশ্নই ওঠে না।" তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। আলিয়ার শেখ দাবি করেন, তার গুদামে আটশ' থেকে নয়শ' মণ পাট ছিল। ঘটনার দিন ১ নভেম্বর সন্ধ্যায় দু