২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে এসেছে মার্কিন জাহাজ ইউএসএনএস সেফগার্ড

ছয়দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশ এসেছে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী জাহাজ ইউএসএনএস সেফগার্ড। রোববার এটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশ এসেছে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী জাহাজ ইউএসএনএস সেফগার্ড। রোববার এটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সফরকালে জাহাজটির উদ্ধারকারী দল বাংলাদেশ নৌ বাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে উদ্ধার অভিযান সংক্রান্ত যৌথ মহড়া চালাবে। এছাড়া তারা সৌজন্য সাক্ষাৎ ও প্রীতি বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেবে। জাহাজটিতে ৯ জন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর নাবিক রয়েছে। ক্যাপ্টেন ইনাডশান দলের নেতৃত্ব দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৮১৪ঘ.