২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক সামগ্রীসহ সাতক্ষীরায় ছয়জন আটক

সাতক্ষীরা শহরের একটি গুদাম থেকে বিপুল পরিমাণ পোশাকসামগ্রীসহ ছয়জনকে আটক করেছে বিডিআর। এসব সামগ্রী ভারতে পাচারের উদ্দেশ্যে ওই গুদামে আনা হয় বলে বিডিআর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

সাতক্ষীরা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের একটি গুদাম থেকে বিপুল পরিমাণ পোশাকসামগ্রীসহ ছয়জনকে আটক করেছে বিডিআর। এসব সামগ্রী ভারতে পাচারের উদ্দেশ্যে ওই গুদামে আনা হয় বলে বিডিআর জানিয়েছে। আটকদের মধ্যে রয়েছেন- শহরের কাটিয়া এলাকার শহীদুল, আলতাফ, ইটাগাছার আবু কাশেম পারভেজ, জামসেদ ও পিন্টু। আরেকজনের নাম জানা যায়নি। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হাবিব-এ-খোদা বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আহম্মদ আলীর ইটাগাছা গুদামে একটি ট্রাক থেকে পোশাক সামগ্রী খালাস করার সময় বিডিআর অভিযান চালায়। এ সময় সেখান ৭৩ বান্ডিল গার্মেন্টস সামগ্রী এবং ট্রাকসহ ছয়জনকে আটক করা হয়। আটক মালের দাম আনুমানিক প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি। গুদামের মালিক আহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক করা সামগ্রীর মালিক মামুন নামের এক ব্যবসায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩০০ ঘ.