২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে ১০ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলীতে শুক্রবার ভোরে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ১০ জন নিহত হয়। এতে আহত হয় আরও দুইজন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 04:02 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলীতে শুক্রবার ভোরে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ১০ জন নিহত হয়। এতে আহত হয় আরও দুইজন। (বিস্তারিত) ঘটনাস্থল থেকে প্রতিনিধি কে এস রহমান শফি জানান, যমুনা সেতু সড়কে সংঘটিত এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দির বয়াঢেউ গ্রামের আ. জব্বারের ছেলে রিপন (২০), ধুনট উপজেলার বিলচাপাড় গ্রামের আকতার হোসেনের ছেলে মিলন (২৮), বিলসরাইগাছা গ্রামের কালা মিয়ার ছেলে ফরিদ (৩৫) ও কৈগাছি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৪৫)। আহতদের মধ্যে দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিহাতী থানার উপ পরিদর্শক (এসআই) মিরাশ উদ্দিন ও আবদুল কুদ্দুস জানান, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোন এক সময়ে ট্রাকটি (চট্টমেট্রো-ট-১১-০২৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। ট্রাকের যাত্রী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের মো. খোকন জানান, এক বিদেশগামী আত্মীয়কে বিমান বন্দরে বিদায় দিয়ে তিনি ও আরও তিন জন ঢাকার কাওরান বাজার থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাকে ওঠেন। বৃহস্পতিবার রাত একটার দিকে জনপ্রতি ২০ টাকা হিসেবে ৮০ টাকা ভাড়ায় মালের বস্তার ওপরে তাদের ওঠানো হয়। ট্রাকে মোট ১৭ জন যাত্রী ছিল। খোকন জানান তার একজন আত্মীয় বেঁচে গেলেও অন্য দু'জন মারা গেছেন। এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহত ১০ জনের মৃতদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ট্রাকের চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১২৫১ঘ.