২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১০ বছর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে (৫০) বৃহস্পতিবার ভোরে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 09:48 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

জয়পুরহাট, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটে অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে (৫০) বৃহস্পতিবার ভোরে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউপি চেয়ারম্যান নজরুলকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। তিনি জানান, ১৯৯৯ সালে ৩১ জানুয়ারি এক রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ নজরুলকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এ মামলায় ২০০০ সালের ১৭ আগস্ট জয়পুরহাটের বিশেষ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪০ ঘ.