চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের বাঁশখালীতে সোমবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশী বন্দুক উদ্ধার করেছে র্যাব।
অস্ত্র কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে উপজেলার সাধনপুর কবরস্থানের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ এস পি শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল অস্ত্র বিক্রেতা অস্ত্র কেনাবেচা করতে পারে এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অস্ত্র বিক্রেতারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও কবরস্থানের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়।
অস্ত্র বিক্রেতাদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/১৮২৫ঘ.
bdnews24