২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

সাভার ডেইরি ফার্ম এলাকা থেকে রোববার অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

সাভার, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ডেইরি ফার্ম এলাকা থেকে রোববার অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সাভার ডেইরি ফার্মের ভেতরের বেঙ্গিবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল চেক লাল প্রিন্টের হাফ শার্ট ও চেক লুঙ্গি। কৌশিক আহম্মেদ জানান, শনিবার রাতে কোনো এক সময় সন্ত্রাসীরা তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১১ ঘ.