২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রের মুখে শিশু অপহরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কালিনগর গ্রাম থেকে শনিবার রাতে বনদস্যুরা অস্ত্রের মুখে পাপ্পু (৪) নামের এক শিশুকে অপহরণ করেছে। তারা শিশুটির পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কালিনগর গ্রাম থেকে শনিবার রাতে বনদস্যুরা অস্ত্রের মুখে পাপ্পু (৪) নামের এক শিশুকে অপহরণ করেছে। তারা শিশুটির পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। পাপ্পু সুন্দরবন সংলগ্ন কালিনগর গ্রামের গোলক চন্দ্র মণ্ডলের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে একদল বনদস্যু পূর্ব কালিনগর গ্রামের গোলকের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট এবং টাকা দাবি করে। বাড়িতে টাকা না থাকায় গৃহকর্তা গোলক টাকা দিতে পারেননি। এ কারণে তারা গোলকের ছেলে পাপ্পুকে নিয়ে যায়। পাপ্পুকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে তারা গোলকের কাছে এক লাখ টাকা চেয়েছে বলেও তিনি জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল এই ঘটনা ঘটিয়েছে।" এ ব্যাপারে গোলক চন্দ্র থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৩ ঘ.