২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাজারে আগুন লেগে ১৪টি গুদাম ও দোকান পুড়ে গেছে

ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণ বাজারে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে বাজারের ১৪টি পাটের গুদাম ও দোকানে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ফরিদপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সদরপুর উপজেলার হাটকৃষ্ণ বাজারে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে বাজারের ১৪টি পাটের গুদাম ও দোকানে পুড়ে গেছে। গত ২০ অক্টোবর একই বাজারে আগুন লেগে আটটি পাটের গুদাম পুড়ে যায়। এছাড়া ওই দিনই একই উপজেলার সাতরশি বাজারে দু'দফা আগুন লাগে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় হাটকৃষ্ণ বাজারে আগুন লাগার খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। রাত ৮টা পর্যন্ত আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, পুলিশ, স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। তিনি জানান, আগুনের প্রচন্ডতার কারণে কাজ করা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন সাংবাদিক জানান, আগুনে ১৪টি পাটের গুদাম ও দোকান পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.