নড়াইল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল ও যশোরে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে।
নড়াইলে নিহত ফিরোজ বিশ্বাস (২৩) ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং যশোরে নিহত রাহেলা বেগম একজন গৃহবধূ।
নড়াইল প্রতিনিধি জানান, ফিরোজ শুক্রবার রাতে যশোর থেকে মটর সাইকেলে নিজ বাড়ি নড়াইলের তুলারামপুর ফিরছিল। নড়াইল-যশোর সড়কের করিমপুরে একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপালে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
ফিরোজ বিশ্বাস সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
যশোর প্রতিনিধি জানান, যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাটিতে শনিবার বেলা ১টার দিকে ট্রাকচাপায় রাহেলা বেগম নামে এক গৃহবধূ নিহত হন।
রাহেলা যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মকছেদ আলীর স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতমাইলে আত
bdnews24