২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে এক গাড়িচালকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সল্লা এলাকায় যমুনা সেতু সংযোগ সড়কের পাশে বুধবার এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় একই এলাকায় প্রায় দেড় কিলোমিটার দূরে পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 06:21 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

টাঙ্গাইল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সল্লা এলাকায় যমুনা সেতু সংযোগ সড়কের পাশে বুধবার এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় একই এলাকায় প্রায় দেড় কিলোমিটার দূরে পাওয়া যায়। মৃতের নাম লুৎফর রহমান (২৫)। তিনি ঢাকার সাভারের এক ব্যক্তির গাড়ি চালাতেন। যমুনা সেতু (পূর্ব) থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের সাংবাদিকদের বলেন, "সকালে স্থানীয় লোকজনের কাছে কবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। দেড় কিলোমিটার দূরে প্রাইভেটকারটি পাওয়া যায়।" প্রাইভেট কারটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সাজানো ছিল। ওই পুলিশ কর্মকর্তা জানান, লুৎফর সাভারের ব্যবসায়ী আব্দুল মান্নান মোল্লার গাড়িচালক ছিলেন। আবু তাহের বলেন, "সাভারে যোগাযোগ করে জানতে পেরেছি, লুৎফর মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে গাড়ি নিয়ে বের হয়। এর পর তার আর কোনও খোঁজজ তারা পায়নি।" লুৎফর রহমানের বাড়ি ফরিদপুর জেলায়। তার মৃত্যুর এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.