২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

সুন্দরবনের চুনকুড়ি নদীতে মাছ ধরার সময় রোববার রাতে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম (১৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের আব্দুল হকের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের চুনকুড়ি নদীতে মাছ ধরার সময় রোববার রাতে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম (১৭) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের আব্দুল হকের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুঁড়িগোয়ালিনি ষ্টেশন কর্মকর্তা আব্দুর ছাত্তার জানান, রোববার দুপুরে পাতাখালি গ্রামের ৬/৭ জন জেলে বনবিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। রাতে বনের চুনকুড়ি নদীতে মাছ ধরার সময় তরিকুল ইসলামকে বাঘে ধরে নিয়ে যায়। তিনি জানান, সোমবার সকালে গ্রামবাসীরা গহীন বন থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.