২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাকে সাফ স্কাউটস ক্যাম্প রোববার শুরু

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে রোববার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে রোববার থেকে শুরু হচ্ছে ষষ্ঠ সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্প। সকাল সাড়ে ১০টায় সাত দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ক্যাম্পের এবারের প্রতিপাদ্য বিষয়- 'শান্তি ও বন্ধুত্বের জন্য স্কাউটিং' (স্কাউটিং ফর পিস অ্যান্ড ফ্রেন্ডশীপ)। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পে বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর স্কাউটসরা অংশ নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস-এর জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এ ক্যাম্পে মোট ৩৫০জন রোভার স্কাউট ও কর্মকর্তা অংশ নিচ্ছেন বলে জানান তিনি। তিনি বলেন, "ক্যাম্পের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল (রোববার) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হবে।" ফ্রেন্ডশিপ ক্যাম্পে স্কাউটরা অভিযান, আনন্দভ্রমণ, ডিসকভারি, ইয়ুথ ফোরাম, দেশভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব সংসদ, মহাতাঁবু জলসা, আন্তর্জাতিক রজনী প্রভৃতি কর্মসূচিতে অংশ নেবে। আগামী ১৬ অক্টোবর যুব সংসদ (ইয়ুথ পার্লামেন্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্কাউটিং কার্যক্রম জোরদার ও বিনিময়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়া ফাউন্ডেশনের (সাফ) সহযোগিতায় ২০০২ সাল থেকে 'সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্প'র যাত্রা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.