২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুকনোয় শিশুদের শুশুক দর্শন

বঙ্গোপসাগর তো দূরের কথা; বাংলাদেশের নদীতে শুশুক নামে ডলফিনের যে প্রজাতিটি দেখা যায় সেগুলোও স্বচক্ষে দেখার সুযোগ হয়নি ছোট্ট শিশু বৃষ্টি, মুনিয়া ও সামীর। টিভির পর্দায় দেখে প্রিয় ওঠা প্রাণীটির বড় বড় ছবি, বড়-পর্দায় সেগুলোর লাফ-ঝাঁপ দেখে ওদের খুশিও যেন টগবগ করে ফুটছিল। শিশু একাডেমীতে ওদের আনন্দের জোয়ার দেখে এসে লিখেছেন মঈনুল হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগর তো দূরের কথা; বাংলাদেশের নদীতে শুশুক নামে ডলফিনের যে প্রজাতিটি দেখা যায় সেগুলোও স্বচক্ষে দেখারও সুযোগ হয়নি ছোট্ট শিশু বৃষ্টি, মুনিয়া ও সামীর। টিভির পর্দায় দেখে প্রিয় ওঠা প্রাণীটির বড় বড় ছবি, বড়-পর্দায় সেগুলোর লাফ-ঝাঁপ দেখে ওদের খুশিও যেন টগবগ করে ফুটছিল। শিশু একাডেমীতে ওদের আনন্দের জোয়ার দেখে এসে লিখেছেন মঈনুল হোসেন চৌধুরী। 'শুশুক মেলা' নামে চারদিনের জন্য শিশুদের এই রঙিন জগত 'তৈরি' করেছে শিশু একাডেমী। তবে ডলফিনই শুধু নয়, সাগরের আরেক স্তন্যপায়ী, বিশালকার প্রাণী তিমিও আছে মেলায়। এতই ছোট্ট- সবে মাত্র মুখে কথা ফুটেছে বৃষ্টির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদককে সে কাঁপা গলায় বলল, "ডলফিন সবার বন্ধু। আমার খুব ভালো লাগে। ডলফিনের ঠোঁট আর লাফানো খুব সুন্দর।" বৃষ্টি কথা শেষ না করেই বাবাকে ডেকে বলল, ''বাবা দেখ, ওই তো ডলফিন।'' তার তাকানো ছবির ডলফিনটিও যেন তার মতো হাসছিল। চাচা রফিকুল ইসলাম ও চাচী নাফিসা হোসেনের সঙ্গে এসেছে ইস্পাহানির দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মুনিয়া। ডলফিনের কঙ্কাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে জানাল, শুশুকের ছবি দেখেই তার খুব ভালো লাগছে। বড় তিমির ছবিও তার 'মজা' লেগেছে। মুনিয়ার চাচা-চাচী জানালেন, দেশে প্রথম এধরনের কোনো মেলা হচ্ছে জেনেই ছুটে এসেছেন তারা। সিরাজগঞ্জের রোকনউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, যমুনা নদীর ধারে একসময় কত শুশুক দেখেছেন তিনি। ছেলে আদিবের তা দেখা আর হয় নি। টিভি দেখে বিভিন্ন সময় বায়না ধরে ডলফিন এনে দিতে; অ্যাক্যুরিয়ামে পালবে। "তা যে সম্ভব হবে না, মেলায় এসেই বুঝতে পেরেছে আদিব।" তবে এবার আদিবের নতুন বায়না, "বাবা আমাকে সাগরে নিয়ে যাবে? ডলফিন দেখব।" আকলিমা আক্তার শিউলি, কাজী আরিফ হোসেন ছেলেমেয়েদের নিয়ে এসেছেন মেলায়। "যেভাবে দুষণ বাড়ছে তাতে এসব প্রাণী আগামীতে নদী-সাগরে থাকবে না, এরকম ছবি হয়েই থাকবে।" - এ হতাশা ঝড়ে পড়ে ওদের কথায়। সংকটাপন্ন এই দুটি প্রাণীকে কীভাবে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যায় এবং আগামী প্রজ