২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার বিজয়া দশমী

দুর্গতিনাশিনী দুর্গার আশীর্বাদে ধন্য হয়ে বিপদ-আপদ, রোগ-শোকমুক্ত সুন্দর জীবন পেতে বুধবার মহানবমী তিথিতে ছিল মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গতিনাশিনী দুর্গার আশীর্বাদে ধন্য হয়ে বিপদ-আপদ, রোগ-শোকমুক্ত সুন্দর জীবন পেতে বুধবার মহানবমী তিথিতে ছিল মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। গ্রাম বাংলার আটপৌড়ে বাঙালি বধূর মতো প্রতিবছর একবার ছেলে-মেয়েদের নিয়ে মর্ত্যে বাবার বাড়িতে আসেন দেবী দুর্গা। মাত্র ১০ দিনের জন্য তার এই আগমন। এই সময়টুকুতে আনন্দ আর প্রার্থনায় সাজ সাজ রব বাঙালি হিন্দুদের ঘরে ঘরে। তাতে সামিল হন অন্য ধর্মের বাঙালিরাও। সে কারণেই এ উৎসব সার্বজনীন। জগতের সব মানুষের মঙ্গল কামনায় বুধবার অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা। পূজার আগে বিভিন্ন ধরনের মাটি দিয়ে দেবীকে করানো হয় 'মহাস্নান'। নানা আচারের মধ্যে দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি ছিল অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরে ভক্তরা দেবীকে প্রণাম করেছেন, দিয়েছেন অঞ্জলি। প্রার্থনার পাশাপাশি মণ্ডপগুলোতে প্রতিটি ঢোলের বাড়িতেই যেন ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল, ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে চলছে পূজা। বৃহস্পতিবার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীকে বিসর্জন দিতে হবে। এবার দেবী গজে (হাতি) চেপে এসেছেন আর ফিরবেন দোলায় (পালকি) চেপে। এদিকে কারাবন্দি হিন্দুদের জন্য কারাগারে পূজার প্রসাদের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। স্বজনরা পূজার বিশেষ খাবার কারাগারে আনলে তাও বন্দিদের হাতে পৌঁছে দেয়া হবে। কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৭৫ জন হিন্দু বন্দি রয়েছেন। আর ঢাকা বিভাগে হিন্দু কারাবন্দির সংখ্যা প্রায় সাড়ে তিনশ। মঙ্গলবার তাদের জন্য ঢাকেশ্বরী মন্দির থেকে প্রসাদ আনা হয়েছিল।" দুর্গাপূজা উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, "আমি দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা আবহমান বাংলার শাশ্বত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হয়ে আসছে। সা