২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় খোদারকুম এলাকায় সোমবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

কক্সবাজার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় খোদারকুম এলাকায় সোমবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতরা হল- পৌর এলাকার হাসপাতাল পাড়ার সোনা মিয়ার মেয়ে সানজিদা আকতার (৭) ও কামাল উদ্দিনের মেয়ে ঝর্ণা মনি (৮)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খেলতে গিয়ে শিশুরা পুকুরে পড়ে যায় বলে তারা ধারণা করছেন। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। রাতে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১২৬ ঘ.