২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম ও বান্দরবানে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা শেখ শাহজাহান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭টা ২২ মিনিট ১১ সেকেন্ডে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে পূর্বদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম ও বান্দরবানে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা শেখ শাহজাহান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭টা ২২ মিনিট ১১ সেকেন্ডে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে পূর্বদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টা ২২ মিনিটের পর প্রায় ৫ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে জেলা শহরের বিভিন্ন ভবন কেঁপে উঠে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে চট্টগ্রাম, বান্দরবানসহ বেশ কয়েকটি এলাকায় গত মাসের মাঝামাঝি একবার এবং গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একই দিনে দুই দফা ভূমিকম্প হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/জেকে/২২৩৭ ঘ.