ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সোমবার সন্ধ্যায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি ভুয়া সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস নামে ওই প্রতিষ্ঠানটি নিরাপত্তা প্রহরী নিয়োগের নামে লোকজনের সঙ্গে প্রতারণা ও তাদের জিম্মি করে চাঁদা আদায় করছিল বলে দাবি করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাপ, একটি খেলনা পিস্তল, একটি এয়ারগান ও একটি ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে।
র্যাব- ৩ এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৭৬ পশ্চিম রামপুরার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গার্ড নিয়োগের প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে অর্থ আদায় করছিল। র্যাব- ৩ এর একটি দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান শাহিরুল ইসলাম শিকদারকে (৩৬) আটক করে। পরে তার স
bdnews24