২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চারটি বোমা উদ্ধার

মিরপুর উপজেলার ধবুইল গ্রামে চারটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ওই গ্রামের একটি গম ক্ষেত থেকে ককটেল আকৃতির বোমাগুলো উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

কুষ্টিয়া, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলার ধবুইল গ্রামে চারটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ওই গ্রামের একটি গম ক্ষেত থেকে ককটেল আকৃতির বোমাগুলো উদ্ধার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত বোমাগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখাকে বলা হয়েছে। তিনি জানান, ধবুইল গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে যাওয়ার পথে গম ক্ষেতে বোমাগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে নয়টার সময় মিরপুর থানা পুলিশ বোমা চারটি উদ্ধার করে। টেপ দিয়ে প্যাচানো মাঝারি আকৃতির বোমাগুলো তাজা বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ২০১৭ ঘ.