২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় রোববার গভীর রাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো ছুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

সাভার, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় রোববার গভীর রাতে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো ছুরি। গ্রেপ্তারকৃতরা হলেন- রিজভী রহমান রাব্বী (১৮), মো. লিটন (২৮) লাভলু (১৯), রুবেল (১৯) ও রবিন মিয়া (২২)। সভার থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জনান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে তারা সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের কাছে থেকে ওই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৭০০ ঘ.