২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পরিষদ আইন সংশোধন হচ্ছে

উপজেলা পরিষদ আইন-১৯৯৮ সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা সরকারের কাছ থেকে নিয়ে নির্বাচন কমিশনকে দেয়া হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যদের উপজেলা পরিষদের উপদেষ্টা থাকার যে বিধান রয়েছে তাও বিলুপ্ত করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, ২৭ জানুয়ারী, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদ আইন-১৯৯৮ সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা সরকারের কাছ থেকে নিয়ে নির্বাচন কমিশনকে দেয়া হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যদের উপজেলা পরিষদের উপদেষ্টা থাকার যে বিধান রয়েছে তাও বিলুপ্ত করা হচ্ছে। রোববার উপদেষ্টা পরিষদের সভায় আইনটি সংশোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্তহয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "আইনটি ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।" ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা উপজেলা পরিষদের উপদেষ্টা হতে পারেন। কিন্তু স্থানীয় সাংসদদের হস্তক্ষেপের কারণে উপজেলা পরিষদের কার্যক্রমে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় বিধানটি বিলুপ্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও আধুনিকায়নের জন্য গঠিত কমিটিও ওই বিধানটি বিলুপ্ত করার সুপারিশ করেছে। বর্তমান আইনে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। উপদেষ্টা পরিষদ এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময়ও উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্ত তারা আইন সংশোধন করে কাজটি শেষ করতে পারেনি। বর্তমান আইনে সরকার ও উপজেলা পরিষদের মধ্যে কোনো কার্যক্রম হস্তান্তরের ক্ষেত্রে উপজেলা পরিষদের সম্মতি নেওয়ার বিধান রয়েছে। এটি সংশোধন করে 'উপজেলা পরিষদের সম্মতির' পরিবর্তে 'উপজেলা পরিষদের সঙ্গে আলোচনা করে নেয়ার' বিধান যোগ করা হবে। এছাড়া বৈঠকে ভূমি হস্তান্তরের ক্ষেত্রে এল টি (ল্যান্ড ট্রান্সফার) নেটিশ ও কো শেয়ারের নোটিশ জারির কোর্ট ফি ২৫ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা এবং প্রোসেস ফি এক টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব ানুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈটকে পাবলিক ডিমান্ডস রিকভারি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স- ২০০৮ নিয়ে আলোচনা করা হয়। অধ্যাদেশটি আরও পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার করে আবার উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। ফাহিম মুনেম জানান, আগামী ফেব্র"য়ারি মাসে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকটি রংপুরে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.