২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাপ্য সুবিধা নিশ্চিত না করায় ৭৬ গার্মেন্টসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার

ন্যূনতম মজুরি এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত না করায় ৭৬টি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে স্থানীয় সরকার এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত না করায় ৭৬টি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে স্থানীয় সরকার এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "গার্মেন্টসে অস্থিরতা দূর করার কৌশল হিসেবে প্রতিটি কারখানায় একটি 'কল্যাণ কমিটি' করার প্রস্তাব এসেছে। পাঁচ থেকে ১০ সদস্যের ওই কমিটি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কারখানা মালিক অথবা সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি বিভিন্ন সমস্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকার, মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে গঠিত 'ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি'কে অবহিত করবে।" উপদেষ্টা বলেন, গার্মেন্টসে সা