২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষমা ঘোষণার প্রক্রিয়া শেষ পর্যায়ে

শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, দণ্ডপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার প্রশাসনিক কাজ শেষ পর্যায়ে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন," ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার মামলায় যারা দন্ডপ্রাপ্ত হয়েছেন তাদেরকে রাষ্ট্রপতির ক্ষমার আওতায় নেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, দণ্ডপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার প্রশাসনিক কাজ শেষ পর্যায়ে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন," ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার মামলায় যারা দন্ডপ্রাপ্ত হয়েছেন তাদেরকে রাষ্ট্রপতির ক্ষমার আওতায় নেওয়া হয়েছে।" স্যুয়োমটো রুলে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ক্ষমা করবেন বলে জানান তিনি। তিনি বলেন, দন্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের রাষ্ট্রপতির ক্ষমার যাবতীয় প্রক্রিয়ার কাজ শেষ পর্যায়ে। এ প্রক্রিয়া আজই (সোমবার) শেষ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ের করা মামলাগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "যেসব মামলা রায়ের পর্যায়ে এসেছে সেগুলোকে সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে। যেসব মামলায় অভিযোগ গঠন করা হয়নি সে মামলাগুলো তুলে নেওয়া হতে পারে।" এছাড়া যেসব মামলার অপরাধের ধরনগুলো সরাসরি সহিংসতার সঙ্গে জড়িত এসব মামলায় যদি কারও বিরুদ্ধে অভিযোগ গঠন হয়ে থাকে তাও পর্যালোচনা করে দেখা হচ্ছে, জানান হোসেন জিল্লুর। শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই এ অভিযোগগুলো পর্যালোচনা করছি। তিনি বলেন, আমরা এ বিষয়গুলো শেষ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, "একটি মামলায় আদালত আজ (সোমবার) চার শিক্ষক ও ১১ ছাত্রকে বেকসুর খালাস দিয়েছে। একই সঙ্গে চারজনকে দন্ডিত করেছে । এ চারজনকে রাষ্ট্রপ্রতি ক্ষমা করবেন।" তিনি জানান, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সকল বিশ্ববিদ্যালয়কে সামগ্রিক দৃষ্টিতে দেখা হচ্ছে। উপদেষ্টা বলেন, "এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত শিক্ষকদের রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। ওই মামলায় তখন ১০ শিক্ষার্থীর সাজা হয়েছিল। মঙ্গলবার বিকেল তিনটায় মামলার পরবর্তী অবস্থা নিয়ে আরেকটি প্রেস ব্রিফিং করার কথা জানান শিক্ষা উপদেষ্টা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী চার শিক্ষক ও ১১ জন ছাত্রকে বেকসুর খালাস দেয় ঢাকার মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী। পাশাপাশি পলাতক চার ছাত্রের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দেওয়া হয়। ঢাবিতে সংঘটিত সহিংসতার রেশ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা একটি মামলা থেকে বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুকে খালাস দেওয়া হয়েছিল গত ১২ ডিসেম্বর। তবে একই মামলার আসামি ১০ শিক্ষার্থীসহ ১১ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজা দেওয়া হয় রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক আতাউর রহমান আতাসহ ১০ শিক্ষার্থীকে। ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অপর মামলায় রায় হয় ৪ ডিসেম্বর । আদালত জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে চার শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দেয়। অপর দুই শিক্ষককে খালাস দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি শিক্ষকদের সাজা মওকুফ করলে চার শিক্ষক কারাগার থেকে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/আরএ/এমএ/১৬০০ঘ.