শেরপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের কাছে শেরপুর-জামালপুর মহাসড়কে রোববার দুপুরে ট্রাকের চাপায় শাহামুদ্দীন নামে এক আনসার সদস্য মারা গেছেন।
শাহামুদ্দীন উপজেলার বলাইয়ের চর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুর ১২টার দিকে বলাইয়ের চর ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্য শাহামুদ্দীন ব্রহ্মপুত্র সেতুর উত্তর পাশে সাতপাকিয়া গ্রামের কাছে মহাসড়কের পাশে দঁাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি শেরপুর থেকে জামালপুর যাচ্ছিল। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24