২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে পথচারী গুরুতর আহত

পুরনো ঢাকায় শনিবার বিকালে ছিনতাইকারীর গুলিতে নয়ন শেখ (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো ঢাকায় শনিবার বিকালে ছিনতাইকারীর গুলিতে নয়ন শেখ (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল প্রতিবেদক জানান, শনিবার বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে ভিক্টোরিয়া পার্কের পাশে কয়েকজন ছিনতাইকারী এক পথচারীর ওপর চড়াও হয়। এ সময় নয়নসহ আরো দুইজন বাধা দিতে এলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা বোমা ফাটিয়ে চলে যায়। কলতাবাজারের বাসিন্দা নয়নের বুকের ডান পাশে গুলি লাগে। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুই পথচারী বোমায় আহত হাসান (২৪) ও মনির হোসেন (৩০) কে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্রাপুর থানার উপ-পরিদর্শক মো: বখতিয়ার এ ঘটনার কথা পুলিশ জানে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২০১৫ঘ.