ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোট সরকার আমলের তথ্য উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে শুক্রবার বিকেলে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে মহানগর মুখ্য হাকিম আদালত। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পিন্টুর বিরুদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে রয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হাওয়া ভবনের জ্ঞাতসারেই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল বলে পিন্টু সিআইডির কাছে তথ্য দিয়েছেন বলে সিআইডির কর্মকর্তারা জানান। (আরও তথ্যসহ)
বিএনপি নেতা পিন্টুকে শুক্রবার বিকেল তিনটায় আদালতে হাজির করা হলে মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন তাকে তিনদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। তাকে টিএফআই (টাস্ক ফোর্স ইনটেলিজেন্স) জিজ্ঞাসাবাদ করা হবে।
সিআইডিতে জিজ্ঞাসাবাদ : বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর আব্দুস সালাম পিন্টুকে সিআইডিতে আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি-র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুফতি হান্নান গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা আবদুস সালাম পিন্টুর বাসায় বসে করা হয়েছিল।
সিআইডির এই কর্মকর্তা জানান, মুফতি হান্নান ও পিন্টুর গ্রেপ্তারের পর একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে পুরো বিষয়টি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎজ্জামান বাবর ও হাওয়া ভবনের জ্ঞাতসারেই হয়েছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ওই সময় সিআইডির তদন্ত কর্মকর্তা সহকারী বিশেষ পুলিশ সুপার রুহুল আমীন একাধিকবার পিন্টুর বাসায় গিয়েছেন। এ পরিপ্রেক্ষিতেই জজ মিয়াকে দিয়ে সাজানো নাটক করা হয়। পুরো প্রক্রিয়ায় বাবরের সহায়তা নেওয়া হয়। তবে নিয়মিত খোঁজ খবর রাখতেন পিন্টু।
টাঙ্গাইল ২ আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীনের চাচাতো ভাই। অভিযোগ রয়েছে ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে ব্যবহার করা গ্রেনেড আবদুস সালাম পিন্টুর মাধ্যমে মাওলানা তাজউদ্দিন সরবরাহ করেন।
এর আগে ৩ জানুয়ারি রাতে রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলের সামনে থেকে পিন্টুকে গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে। দুঘন্টা পর তাকে ছেড়ে দেয়া হয় বলে পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শুক্রবার বিকেল তিনটায় পিন্টুকে আদালতে হাজির করা হয়। সিআইডি'র তদন্তকারী কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার ফজলুল কবীর পিন্টুকে টিআইফি সেলে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চান। তিনি বলেন, ''অভিযুক্ত সাবেক উপমন্ত্রীর ধানমন্ডির বাসায় বসে তার ভাই তমিজউদ্দিনসহ ২১ আগস্টের বোমা হামলাা ও গ্রেনেড সরবারহের পরিকল্পনা করা হয়। জঙ্গি নেতা মুফতি হান্নান ১৬৪ ধারা জবানবন্দিতে ওই পরিকল্পনার কথা ফাঁস করে দেন। আরও তথ্যের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।''
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে আদালতকে বলেন, ''পিন্টু একজন অসা
bdnews24