২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট আইনজীবী সমিতিতে রব্বানী সভাপতি, সরওয়ার সম্পাদক নির্বাচিত

সিলেট আইনজীবী সমিতিতে দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী সভাপতি এবং সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

সিলেট, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট আইনজীবী সমিতিতে দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী সভাপতি এবং সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট কামরুজ্জামান সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮২৪ জন ভোটারের মধ্যে ৬৩৬ জন ভোট দিয়েছেন। তিনি জানান, সমিতির ২০টি পদের মধ্যে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি নয়টি পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত অপর সদস্যরা হলেন, এ এস আব্দুল্লাহ চৌধুরী (সহ-সভাপতি), হোসেন আহমদ (যুগ্ম সম্পাদক), মো. সফিকুল ইসলাম (গ্রন্থাগার সম্পাদক), সৈয়দ মোহাম্মদ তারেক (সমাজকল্যাণ সম্পাদক), মো. মুসলিম উদ্দিন (সহ-সম্পাদক) এবং আলতাফ হোসেন ও রমেন্দ্র কুমার দাস (সদস্য)। আইনজীবী সমিতির নির্বাচনের অনুমতি নিয়ে প্রথমে জটিলতা দেখা দিলেও পরবর্তীকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.