২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে বগুড়ায় মামলা

১৯৭১ সালে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে বৃহস্পতিবার বগুড়ার আদালতে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার নারচী ফকির পাড়া গ্রামের আমজাদ হোসেন আকন্দ তার বাবা মুক্তিযোদ্ধা দৌলতুজ্জামান আকন্দকে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করেন। অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় হাকিম সাইফুজ্জামান হিরো মামলাটি নিয়মিত এজাহার হিসাবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সারিয়াকান্দি থানাকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

বগুড়া, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)