২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে স্বর্ণালংকারসহ দুই জন আটক, ব্র্যাক ব্যাংকের কিনা খতিয়ে দেখা হচ্ছে

পটুয়াখালীর কলাপাড়ায় নয় ভরি স্বর্ণসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- শুকুর আলী (৫০) ও সাহেলা বেগম (২৭)। বুধবার রাতে কলাপাড়া পৌর এলাকার কলেজ রোড থেকে তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

পটুয়াখালী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়ায় নয় ভরি স্বর্ণসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- শুকুর আলী (৫০) ও সাহেলা বেগম (২৭)। বুধবার রাতে কলাপাড়া পৌর এলাকার কলেজ রোড থেকে তাদের আটক করা হয়। স্বর্ণালংকারগুলো ঢাকার ব্র্যাক ব্যাংক থেকে চুরি হওয়া অলংকার কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কলাপাড়া থানার উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, রাত ৯ টার দিকে এই দুজন কলেজ রোড এলাকায় সমীর কর্মকারের দোকানে স্বর্ণ বিক্রি করতে আসেন। এ সময় তাদের কথাবার্তায় অসংলগ্ন দেখে দোকান মালিক পুলিশে খবর দেয়। পুলিশ তাদের নয় ভরি স্বর্ণালংকারসহ আটক করে। তিনি জানান, উদ্ধার করা অলংকারগুলো ঢাকায় ব্র্যাক ব্যাংক থেকে চুরি হওয়া মাল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ফারুক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.