২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর কারাগারে বন্দিদের জন্য সরবরাহ করা মাছে ফরমালিন

রংপুর কারাগারে বৃহস্পতিবার বন্দিদের জন্য সরবরাহ করা মাছে ফরমালিন ধরা পড়ে। পরে সরবরাহ করা দুই মণ রুই মাছ ধ্বংস করা হয়। কারাগার সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে রংপুর কারাগারের প্রায় দুই হাজার বন্দির রাতের খাবারের জন্য বিদেশ থেকে আনা দুই মণ রুই মাছ সরবরাহ করা হয়। মাছ দেখে ভারপ্রাপ্ত জেল সুপার ম্যাজিষ্ট্রেট ফিরোজ কবীরের সন্দেহ হয়। স্যানেটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান মাছে ক্ষতিকর ফরমালিন রয়েছে। পরে সব মাছ পুড়িয়ে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

রংপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারাগারে বৃহস্পতিবার বন্দিদের জন্য সরবরাহ করা মাছে ফরমালিন ধরা পড়ে। পরে সরবরাহ করা দুই মণ রুই মাছ ধ্বংস করা হয়। কারাগার সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে রংপুর কারাগারের প্রায় দুই হাজার বন্দির রাতের খাবারের জন্য বিদেশ থেকে আনা দুই মণ রুই মাছ সরবরাহ করা হয়। মাছ দেখে ভারপ্রাপ্ত জেল সুপার ম্যাজিষ্ট্রেট ফিরোজ কবীরের সন্দেহ হয়। স্যানেটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা পরীক্ষা করে দেখতে পান মাছে ক্ষতিকর ফরমালিন রয়েছে। পরে সব মাছ পুড়িয়ে ফেলা হয়। সরবরাহ করা মাছে ফরমালিন থাকার বিষয়টি নিশ্চিত করে জেলার জয়নুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছগুলো পুড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.