ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার সাবেক স্ত্রী বিদিশা রাজধানীর গুলশান থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এরশাদ মঙ্গলবার রাতে এবং বিদিশা বুধবার রাতে এ জিডি দায়ের করেন। এরশাদ জিডি করেন চুক্তির শর্ত ভঙ্গ করে একমাত্র সন্তান এরিককে নির্দিষ্ট সময়ের বেশি রাখার অভিযোগে। অন্যদিকে বিদিশার অভিযোগ পুলিশ ও জাতীয় পার্টি কর্মীদের সহায়তায় এরশাদ জোর করে বাসায় ঢুকে এরিককে ছিনতাইয়ের চেষ্টা করেন।
গুলশান থানার কর্তব্যরত উপ-পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে করা এরশাদের জিডিতে অভিযোগ করা হয়েছে, ২০০৫ সালে বিদিশার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে হওয়া চুক্তি এরিকের পালাক্রমে এক সপ্তাহ করে বাবা ও মায়ের কাছে থাকার কথা। কিন্তু বিদিশা চুক্তির শর্ত ভঙ্গ করে এরিককে গত দুই সপ্তাহ ধরে নিজের কাছে রেখেছেন। এ অবস্থায় ছেলেকে পাওয়ার জন্য এরশাদ পুলিশের সহায়তা কামনা করেন।
অন্যদিকে বিদিশা তার জিডিতে এরিককে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ করেন। তিনি বলেন, ছেলেকে পালাক্রমে এক সপ্তাহ করে রাখার শর্ত এরশাদ প্রথমদিকে মানলেও দীর্ঘদিন থেকে তা লঙ্ঘন করছেন। কয়েকদিন আগে এরিককে তিনি নিজের কাছে নিয়ে আসেন। এ অবস্থায় বুধবার দুপুরে গুলশান থানার জনৈক উপ-পরিদর্শকের 'নেতৃতে'
bdnews24