২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সমস্যাগ্রস্ত বাংলাদেশী শ্রমিকদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্যোগ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে সমস্যায় পড়ে সময় সময় জড়ো হওয়া শ্রমিকদের জন্য একটি আশ্রয়কেন্দ্র ভাড়া করতে চুক্তি সই করেছে বাংলাদেশ হাইকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে সমস্যায় পড়ে সময় সময় জড়ো হওয়া শ্রমিকদের জন্য একটি আশ্রয়কেন্দ্র ভাড়া করতে চুক্তি সই করেছে বাংলাদেশ হাইকমিশন। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী মন্ত্রণালয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্ভাব্য সকল উপায় বিবেচনা করে দেখবে। শ্রমিকদের সমস্যা লাঘবের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশনা পাঠানো হয়েছে।" এ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আশ্রয়কেন্দ্রের ভাড়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রধান রিক্রুটিং এজে