২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার ধুনট উপজেলায় বুধবার একটি ট্রাক ও ভটভটির সংঘর্ষে তিন জন নিহত এবং সাত জন আহত হয়েছে। সকাল ৭টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের চান্দারপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে ধুনট থানার উপ-পরিদর্শক আব্দুল করিম জানিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনায় ভটভটির আরোহী কল্পনা খাতুন (৪৩) ও আব্দুল হামিদ (৬০) ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আলেয়া বেগম (৩৫) নামে আরও এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

বগুড়া, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় বুধবার একটি ট্রাক ও ভটভটির সংঘর্ষে তিন জন নিহত এবং সাত জন আহত হয়েছে। সকাল ৭টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের চান্দারপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে ধুনট থানার উপ-পরিদর্শক আব্দুল করিম জানিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনায় ভটভটির আরোহী কল্পনা খাতুন (৪৩) ও আব্দুল হামিদ (৬০) ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আলেয়া বেগম (৩৫) নামে আরও এক জন। আহত ফরিদ (১৬), সাহেব আলী (২০), লতিফ (২৩), ফরহাদ (২৬), শিপন (২০), চান (৩৫) ও রুবেলকে (২৫) বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ভটভটির যাত্রী। পুলিশ কর্মকর্তা আব্দুল করিম জানান, ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.