ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। পবিত্র কোরানে ফ্যাসাদ সৃষ্টিকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। ধর্মের নামে যারা সন্ত্রাস করে তারা মানবতার শত্র"।
মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের মিলনায়তনকে ঝালকাঠিতে জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারকের নামে "জগন্নাথ-সোহেল" স্মৃতি মিলনায়তন নামকরণ ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা বলেন, বিচারকের দায়িত্ব মানুষের অধিকার রক্ষা করা। বিচার ব্যবস্থা পৃথককরণের উল্লেখ করে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনেক বেশি। একদিনেই সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়। ধীরে ধীরে সকল প্রত্যাশা পূরণ সম্ভব হবে।
প্রধান অতিথির ভাষণে প্রধান বিচারপতি বোমা হামলায় নিহত বিচারক, আইনজীবী, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "বিচারকরা অর্পিত দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে পারলেই নিহত বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও সম্মান জানানো হবে।"
তিনি বলেন, "স
bdnews24