২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে বাসের চাপায় যুবকের মৃত্যু

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম শেখ রেজাউল হক রয়েল (২৫)। তিনি গ্লোবাল কেমিক্যাল লিঃ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে বাসের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম শেখ রেজাউল হক রয়েল (২৫)। তিনি গ্লোবাল কেমিক্যাল লিঃ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কের মাথায় একটি যাত্রীবাহী বাস রেজাউল হককে চাপা দেয়। পুলিশ বাসটি (ঢাকা মেট্রো ব ১১ ০২৭৫) আটক করেছে। গুলশান থানার উপ-পরিদর্শক গুলশান আরা জানান, নিহতের ভাই মমিনুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গুলশান আরা জানান, মিরপুর ১০ নম্বরের বাসা থেকে অফিসে যাবার পথে বনানীর ১১ নং রোডের মাথায় দুর্ঘটনার শিকার হন রেজাউল। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৪৩ঘ.