২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত দ্রুত সম্ভব পুরাকীর্তি ফিরিয়ে দেয়া হবে: ফরাসী রাষ্ট্রদূত

যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স থেকে বাংলাদেশের পুরাকীর্তি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ফরাসী রাষ্ট্রদূত শার্লি কস্যরে। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে সাংবাদিকদের শার্লি কস্যরে বলেন, "এই ব্যাপারটা সমাধান হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পুরাকীর্তিগুলো ফিরিয়ে আনা হবে।" তবে গিমে জাদুঘরে প্রদর্শনের জন্য পাঠানো ৪২ টি পুরাকীর্তি কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা হবে এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 08:17 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স থেকে বাংলাদেশের পুরাকীর্তি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ফরাসী রাষ্ট্রদূত শার্লি কস্যরে। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে সাংবাদিকদের শার্লি কস্যরে বলেন, "এই ব্যাপারটা সমাধান হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পুরাকীর্তিগুলো ফিরিয়ে আনা হবে।" তবে গিমে জাদুঘরে প্রদর্শনের জন্য পাঠানো ৪২ টি পুরাকীর্তি কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা হবে এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পুরাকীর্তির কারণে দুই দেশের সম্পর্ক নষ্ট হবে না বলেও জানান তিনি। ইফতেখার আহমদের চৌধুরী সাংবাদিকদের বলেন, "ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী ব্যেরনার্ড ক্যযনার কে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছি আমি।" ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানোর সময় বিমানবন্দর থেকে পুরার্কীতির একটি কার্টন চুরি হয়ে যায়। এরপর ২৬ ডিসেম্বর সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী পদত্যাগ করেন। প্যারিসের গিমে মিউজিয়ামে প্রদর্শনীর জন্য ২১ ডিসেম্বর ঈদের দিন কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় জাদুঘর থেকে পুরাকীর্তির শেষ চালানটি জিয়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ১৩টি কার্টনে ১৪৫টি পুরাকীর্তি 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস' এর চারটি ট্রাকে বিমানবন্দরে নেওয়া হয়। পরদিন এয়ার ফ্রান্সের বিমানে চালানটি তোলার সময় একটি কার্টনের ২টি বিষ্ণুমূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর বাকি পুরাকীর্তিগুলো ফ্রান্সে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে গত ৩০ নভেম্বর প্রথম চালানে ১০টি কার্টনে ৪২টি প্রত