২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ

দুপুরে খাবারের টাকা ও যাতায়াত ভাড়া বাড়ানোর দাবিতে সোমবার সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) শাহীন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেছে। বেপজা, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর বেলা ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আলোচনার বিষয়বস্তু কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়নি। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

সাভার, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুরে খাবারের টাকা ও যাতায়াত ভাড়া বাড়ানোর দাবিতে সোমবার সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) শাহীন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেছে। বেপজা, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর বেলা ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আলোচনার বিষয়বস্তু কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়নি। আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি। শাহীন ফ্যাশন লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) অবসরপ্রাপ্ত মেজর মাইনুল আলম বলেন, "শ্রমিকদের দাবি পূরণ করতে হলে বেপজার অনুমতি লাগবে। এছাড়া, এক কারখানায় টাকা বাড়ানো হলে অন্য কারখানাতেও আন্দোলন শুরু হবে।" বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) জিএম আ. রশিদ বলেন, "চালের দাম বেড়ে গেছে। এ অবস্থায় শ্রমিকরা খাবারের জন্য যে টাকা পায় তা দিয়ে চলে না। ম্যানেজমেন্ট চাইলে তাদের দাবি পূরণ করা হবে।" আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫০ ঘ.