চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম- কক্সবাজার সড়কে সোমবার বিকালে পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি লোকমান হাকিম আহত হয়েছেন।
স্থানীয় সাংবাদিক মুহাম্মদ নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ সংগ্রহের জন্য লোকমান একটি মোটর সাইকেলে করে আমিরাবাদ এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামমুখী বাঁশ বোঝাই একটি পিকআপ ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
আহত লোকমানকে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় রাবেয়া হাসপাতালে ভর্তি করেছে বলে মুহাম্মদ নাজিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০২৯ ঘ.
bdnews24