মীরপুরে আবারো গার্মেন্টস শ্রমিক অসন্তোষ
রাজধানীর মীরপুর এলাকায় আবারো পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। পূর্ণ বেতন-ভাতা ও বকেয়া পাওনা মেটানো এবং 'বিনা নোটিশে' ছাঁটাইয়ের প্রতিবাদে কচুক্ষেত এলাকায় সোমবার দুপুর থেকে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা ভাংচুর চালায়। পুলিশ এসময় লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুঁড়লে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। বিক্ষোভরত শ্রমিকরা রাস্তায় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে।
