ঢাকা, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের অনুপস্থিতিতে আগামী ১৯-২৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট, আপীল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
সোমবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি এ কার্যভার দেন বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭৫৯ঘ.
bdnews24