কুষ্টিয়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি মহসিন আলীকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনউদ্দিন জানিয়েছেন।
তিনি জানান, একটি মামলায় মহসিন আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৭ ঘ.
bdnews24