২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে কিশোরগঞ্জে এক ব্যক্তির যাবজ্জীবন

ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিএমএস ফরিদ শনিবার এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 07:09 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

কিশোরগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিএমএস ফরিদ শনিবার এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন কাঞ্চনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগেরও নির্দেশ দেওয়া হয়। আসামির উপস্থিতিতেই আদালতের রায় হয়। মামলার বিবরণে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের এক কিশোরীকে (১৫) তার প্রতিবেশী আব্দুল হামিদের ছেলে কাঞ্চন ২০০৪ সনের ২ জানুয়ারি রাতে ধর্ষণ করে। এর ফলে ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়ে। এর পর প্রতিশ্র"তি দিয়েও কাঞ্চন ওই কিশোরীকে বিয়ে না করে ওই বছরের ২৯ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করলে ধর্ষিতা নারী নির্যাতন আদালতে কাঞ্চনের বিরুদ্ধে এ মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০১ ঘ.