ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম আল দীনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হার্ট অ্যাটাকের পর রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। শনিবার রাতে চিকিৎকরা জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শ্বাসকষ্ট শুরু হলে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সেলিম আল দীনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেলিম আল দীনের চিকিৎসার দায়িত্বে থাকা ল্যাবএইডের কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এ পি এম সোহরাব উজ্জামান শনিবার রাত পৌঁনে দশটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার (সেলিম আল দীন) অবস্থা অপরিবর্তিত আছে এটাই আমাদের জন্য সুসংবাদ। তাকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।"
এর আগে দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "সেলিম আল দীনের অবস্থা খুবই সংকটাপন্ন।"
তিনি জানান, বিশিষ্ট এই নাট্যকার সেলিম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন।
তিনি আরো জানান, হৃৎযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সেলিম আল দীনের বুকে একটি অস্থায়ী পেসমেকার লাগানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-১ এ রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য সাত সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে, সেলিম আল দীনের অসুস্থতার কথা শুনে তার সহকর্মী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীরা হাসপাতালে ভিড় করছেন। উদ্বিগ্ন ছাত্রছাত্রীদের কেউ কেউ শুক্রবার রাত থেকেই সেখানে অবস্থান করছেন।
এমনই একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের
bdnews24