নোয়াখালী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাতিয়া উপজেলা আাদালত এলাকায় শুক্রবার ঘুষ নেওয়ার সময় তিন পুলিশ কনষ্টেবলকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের থানায় সোপর্দ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- হারুন অর রশীদ, হাবিব উল্যা ও যতীন্দ্রনাথ রায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোর্ট হাজতে আটক বুড়িচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের নুরুল আমিন ও নুরুজ্জামানকে দেখতে এলে তাদের আত্মীয় আব্দুর রবের কাছে এই তিন পুলিশ সদস্য তিন হাজার টাকা চান। আব্দুর রব বিষয়টি যৌথবাহিনীকে জানান।
যৌথবাহিনী তাকে পাঁচশ টাকার দুইটি নোট ফটোকপি করতে বলেন। পরে যৌথবাহিনীর পরামর্শে আব্দুর রব নোট দুটি পুলিশকে দিতে যান। তার কাছ থেকে টাকা নেওয়ার সময় পুলিশ সদস্যদের আটক করেন যৌথবাহিনীর সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিিিনীধি/ডিডি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24