ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, তিনি অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চান।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খানের সঙ্গে তার সভা শেষে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, "আপনি কি স্বাধীনতা যুদ্ধে নিহত আপনার ভগ্নিপতির হত্যাকারীদের বিচার চান না?" জবাবে তিনি একথা বলেন।
অ্যামনেস্টির মহাসচিব আইরিন খান সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে জাতিসংঘ থেকে শিক্ষা নিতে পারে। দীর্ঘদিন পরও কম্বোডিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।"
"ক্রস ফায়ারের' মতো বিনা বিচারে হত্যা বন্ধ করার জন্যও তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানান। "সরকার বলেছে, বিচার বহির্ভূত ক্রসফায়ার কমে এসেছে। কিন্তু এটা কমানোর বিষয় নয়। অবশ্যই পুরোপুরি বন্ধ করা উচিত।" বলেন তিনি।
তিনি আগের সরকারগুলোকে প্রতিশ্র"তি দেওয়া সত্ত্বেও জাতীয় মানবাধিকার কমিশন গঠন না করার জন্য অভিযুক্ত করেন।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মানবাধিকার কমিশন গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এমএইচবি/২২১৬ ঘ.
bdnews24